রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় শুক্রবার সকালে মিনিস্টার ফ্রিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের টঙ্গী, জয়দেবপুর ও উত্তরার পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. মামুনুর রশীদ জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে মিনিস্টার কারখানার ষষ্ঠতলায় গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দমকলকর্মীরা।