সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ সুজন মালিথা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ নিহত সুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার টাকিমারা গ্রামে।

পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি গুলি, ৩০০টি ইয়াবা বড়ি, ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

সুজন মালিথার বাবার নাম ইসমাইল মালিথা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের ভাষ্যমতে, পুলিশের কাছে খবর আসে, ক্যানাল পাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ এক ব্যক্তিকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নাসির উদ্দীন জানান, এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) চার সদস্য আহত হয়েছেন। নিহত সুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯