সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
আগরতলায় ২২ লাখ রুপির ফেনসিডিল জব্দ

আগরতলায় ২২ লাখ রুপির ফেনসিডিল জব্দ

আগরতলা (ত্রিপুরা): আগরতলার বাধারঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ হাজার ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ত্রিপুরা পুলিশের এন্ট্রি নারকোটিক্স শাখার সদস্যরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ত্রিপুরা পুলিশের এন্ট্রি নারকোটিক্স শাখার জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) মানিক দাস, অতিরিক্ত জেলা পুলিশ কর্মকর্তা তরুণ দেববর্মা।

জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) মানিক দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার বাধারঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ হয়। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ রুপির বেশি। তবে অভিযানকালে জড়িত কাউকে আটক করা যায়নি। তদন্ত করে দ্রুত মাদকবিক্রেতাদের আটক করা হবে।

এদিকে, ত্রিপুরা পুলিশের এন্ট্রি নারকোটিক্স শাখার সদস্যরা আগরতলার বাধারঘাটের স্পোর্টস স্কুল সংলগ্ন এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৬৪০ বোতল এস কাফ নিষিদ্ধ সিরাপ জব্দ করেছেন। যার অনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ রুপি।

এন্ট্রি নারকোটিক্স সেলের অতিরিক্ত জেলা পুলিশ কর্মকর্তা তরুণ দেববর্মা বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদকবিক্রেতা পৃথ্বীশ দেবকে আটক করা হয়েছে। তার বাড়ি পশ্চিম জেলা বোধজরং থানার খয়েরপুর এলাকায়।

পৃথ্বীশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত জেলা পুলিশ কর্মকর্তা তরুণ।

সুত্র ঃ বাংলা নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯