বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
সালমা দ্বিতীয়বারের মতো মা হয়ে মন ভালো হলো

সালমা দ্বিতীয়বারের মতো মা হয়ে মন ভালো হলো

খুব খারাপ থাকত মনটা। মেয়েটাকে দেখতে পেতাম না। ফোনেও কথা বলার সুযোগ পেতাম না। মাঝেমধ্যে কাজের মেয়েকে ফোন দিয়ে মেয়ের সঙ্গে কথা বলতাম। এখন মনটা কিছুটা ভালো লাগছে। আবার নিজের মেয়ের মুখ দেখছি। মেয়েকে বুকে নিয়ে ঘুমাতে পারছি’, বললেন সংগীতশিল্পী সালমা। তাঁর দ্বিতীয় কন্যাসন্তানের বয়স ৭ দিন। ১ সেপ্টেম্বর তাঁর এই সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখেছে। সালমা ভীষণ খুশি।

আজ শনিবার বিকেলে খুশির খবরটি দিতে গিয়ে আফসোস করেন সালমা। আফসোসের একটিই কারণ, প্রথম কন্যা স্নেহা তাঁর কাছে নেই, থাকে বাবার সঙ্গে। সালমার অভিযোগ, মেয়ের বাবা সালমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। সালমা বলেন, ‘বাচ্চাটা যখন পেটে ছিল, তখন অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে আমার সংসারের ওপর দিয়ে। আমার স্বামী তখন লন্ডনে ছিলেন। ওর প্রথম স্ত্রী মামলা করেছিলেন। আমি দেশে একা। বাচ্চা পেটে নিয়ে সবকিছু একা সামলাতে হয়েছে। এসব নিয়ে খুব টেনশনে ছিলাম। তাই খুশির খবরটা জানাতে দেরি হয়ে গেছে।’

১ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা মেয়ে বাসায় আছেন, সুস্থ আছেন। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর। গত ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। এটি সালমা ও সানাউল্লাহর দ্বিতীয় বিয়ে।

সালমার বর্তমান স্বামী সানাউল্লাহ নূর ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে। পেশায় আইনজীবী। সালমা জানান, তাঁরও যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। তবে যেখানেই যান না কেন, গানে তিনি নিয়মিতই থাকছেন।

কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী ছিলেন। এরপর থেকে তিনি নিয়মিতই গানের সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে। পেয়েছেন জনপ্রিয়তাও। তাঁর গাওয়া বেশ কিছু গান সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯