শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
রিপন রানা ।।সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে জমি দখলের জের ধরে একটি অসহায় পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে শিশু ও মহিলাসহ কমপক্ষে 8 জনকে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী পাশা বাহিনী। আহতরা হলো, সবু তারা বেগম,(৫৫) তার ছোট বোন মমতাজ বেগম(), পুত্রবধূ রেবিনা বেগম, মাহফুজা বেগম ছেলে আব্দুর রহিম জমাদ্দার, নাতি সুমাইয়া, সুজন ও রাজিব। আহত সবু তারা ও মমতাজ
ওই গ্রামের বাসিন্দা মৃত রহম আলী হাওলাদারের মেয়ে। বর্তমানে আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আহতের স্বজনরা জানান, ওই গ্রামের হতদরিদ্র মৃত রহম আলী হাওলাদার মারা যাওয়ার আগে তার এক একর দুই শতাংশ জমি সবু তারা ও মমতাজ দুই মেয়ের মধ্য ভাগবাটোয়ারা করে দেয়। এতে তারা দুই বোনে মোট ৬১ শতাংশ জমি পায়। রহম আলী মারা যাওয়ার পর একই গ্রামের কথিত বিএনপি নেতা কামাল পাশার সহযোগিতায় সন্ত্রাসী ও ভূমিদস্যু শাহাদাত হোসেন ওই জমিতে জোরপূর্বক ঘর উঠিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে।
তারি ধারাবাহিকতায় ঘটনার দিন বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে এগারোটায় সবুজ তারা ও তার বোন মমতাজ ওই জমিতে লাগানো আম গাছ থেকে আম পাড়তে যায়। এ সময় শাহাদাত ও তার ২ছেলে ফাহিম এবং নাঈম আম পাড়তে বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামাল পাশার নেতৃত্বে শাহাদাত, ফাহিম ও লিপি বেগম সহ অজ্ঞাত আরও চার পাঁচ জনে মিলে পূর্ব পরিকল্পিতভাবে সবুজ তারা তার বোন মমতাজ কে হত্যার উদ্দেশ্যে রামদা, বগি দা ও চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার ঘর ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটপাট করে পাশা ও তার বাহিনী। তাদের ডাক চিৎকারে পুত্রবধূ রেবিনা, মাফুজা, ছেলে মিজান ও আব্দুর রহিম ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার নাতি সুমাইয়া, সুজন ও রাজিব কে কুপিয়ে জখম করেছে তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।