শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় প্রথমবারের মতো দু’জন  করোনা আক্রান্ত রোগী শনাক্ত

বানারীপাড়ায় প্রথমবারের মতো দু’জন  করোনা আক্রান্ত রোগী শনাক্ত

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত দু’জন নারী রোগী শনাক্ত হয়েছে।
তারা উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা(মধুরভিটা) গ্রামের খলিলুর রহমানের স্ত্রী(৪৫) ও কন্যা(১৬)। জানা গেছে, গত ১৭ এপ্রিল শুক্রবার   ডায়রিয়ায় আক্রান্ত হয়ে খলিলুর রহমানের কন্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
১৮ এপ্রিল ওই মেয়েটি ও তার সঙ্গে থাকা মায়ের নমুনা সংগ্রহ করে কর্তব্যরত চিকিৎসকরা বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। ২০ এপ্রিল তারা হাসপাতাল থেকে গোপনে বাড়ি চলে যায়।  ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে করোনা আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠনোর ব্যবস্থা করেন। উদয়কাঠি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জাকির হোসেন জানান, খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার(২০) সম্প্রতি  নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। গাফ্ফারের মাধ্যমে তার মা ও বোনের দেহে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে বলে অনেকের ধারণা। বানারীপাড়ায় এই প্রথম  করোনাভাইরাসে কোনো রোগী সনাক্ত হওয়ার খবরে সর্বত্র “করোনা আতঙ্ক” ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, ৩ জন নার্স ও ৫ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং উদয়কাঠির তেতলা এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯