বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নো প্রমোশন নো ওয়ার্ক”; কঠোর অবস্থানে শিক্ষা ক্যাডাররা

নো প্রমোশন নো ওয়ার্ক”; কঠোর অবস্থানে শিক্ষা ক্যাডাররা

নো প্রমোশন নো ওয়ার্ক”; কঠোর অবস্থানে শিক্ষা ক্যাডাররা
নো প্রমোশন নো ওয়ার্ক”; কঠোর অবস্থানে শিক্ষা ক্যাডাররা

অনুসন্ধান২৪>>পদোন্নতির দাবিতে নওগাঁর সরকারি কলেজগুলোর শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। হঠাৎ করে শিক্ষকদের এই কর্মবিরতিতে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

নওগাঁয় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নওগাঁ সরকারি কলেজের প্রশাসনিক ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন বিসিএস শিক্ষা ক্যাডার সাধারণ পরিষদের শিক্ষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ ইউনিটের আহ্বায়ক মনোতোষ কুমার জনকণ্ঠকে বলেন, “বিধি মোতাবেক অন্যান্য ক্যাডারের কর্মকর্তা ৫ বছরে পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে উন্নীত হলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এখনও এন্ট্রি পদ ৯ম গ্রেডেই রয়েছেন। প্রতি বছর পদোন্নতির জিও জারি হবার কথা থাকলেও গত দুই বছর ধরে প্রভাষকদের পদোন্নতির কোনো জিও জারি হয়নি। আমলাতান্ত্রিক সদিচ্ছার অভাব ও বিভিন্ন অজুহাতের কারণে বারবার সময়ক্ষেপণের ফলে শিক্ষা ক্যাডারের প্রভাষকবৃন্দ পদোন্নতির স্বাভাবিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে পদোন্নতিযোগ্য প্রভাষকরা আর্থিক, সামাজিক ও মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা অতিসত্বর পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারিসহ বৈষম্য নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করছি।”

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ ইউনিটের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক জনকণ্ঠে বলেন, “বিসিএস রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী, পদোন্নতির নির্ধারিত যোগ্যতা অর্জনপূর্বক চাকরিকাল পাঁচ বছর অতিবাহিত হলেই পদোন্নতি পাবার কথা। কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭ ব্যাচের যোগ্য প্রভাষকবৃন্দ পদোন্নতির সকল যোগ্যতা অর্জন করেও ৮ থেকে ১৩ বছর ধরে এখনও প্রথম পদোন্নতি পাননি। এমতাবস্থায় প্রভাষকদের পদোন্নতির GO (সরকারি আদেশ) অনতিবিলম্বে জারি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করছি।”

শিক্ষকরা আরও বলেন, “আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের ক্ষতি হোক আমরা চাই না। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। দ্রুত আমাদের বিষয়ে জিও জারি করে আমাদের ক্লাসে ফিরে যেতে দিন।”

এ কর্মসূচিতে যোগ্য শিক্ষকদের দ্রুত পদোন্নতির জন্য সরকারি প্রজ্ঞাপন জারির দাবি করা হয়। নতুবা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেন তারা।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯