সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
উপপরিচালকসহ ৩ কর্মকর্তাক বরখাস্ত

উপপরিচালকসহ ৩ কর্মকর্তাক বরখাস্ত

উপপরিচালকসহ ৩ কর্মকর্তাক বরখাস্ত
উপপরিচালকসহ ৩ কর্মকর্তাক বরখাস্ত

অনুসন্ধান ২৪ >> বাসা বরাদ্দে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালকসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার প্রকাশিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ প্রদান করে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ ও স্থাবর সম্পত্তির মালিক হওয়া, গ্রেড ও বেসিক বিবেচনায় না নিয়ে বাসা বরাদ্দে সুপারিশ প্রদান করা, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীর নিকট হতে মোটা অংকের উৎকোচ দাবি করাসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে ‘স্পর্শকাতর’ আখ্যা দিয়ে অভিযুক্তরা চাকরিতে বহাল থাকলে তদন্তকার্যে প্রভাব বিস্তারসহ আরো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯