সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
লিটন টি-টোয়েন্টির অধিনায়ক

লিটন টি-টোয়েন্টির অধিনায়ক

লিটন টি-টোয়েন্টির অধিনায়ক
লিটন টি-টোয়েন্টির অধিনায়ক

অনুসন্ধান ২৪ >>লিটন দাস কয়েক দিন ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন । আজ তা-ই হয়েছে। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটকে নেতৃত্ব দেওয়া হয়েছে

বাংলাদেশ দল লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

গত জানুয়ারিতে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এর আগে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শান্ত।।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের ১৬ সদস্যের দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মেহেদীকে। বাংলাদেশ দল ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। 

তার বদলে লিটনের নেতৃত্বে প্রতিপক্ষকে ধবলধোলাই করে বাংলাদেশ। তারই সুখস্মৃতি নিয়ে এবার আরব আমিরাত সফরে যাবেন উইকেটরক্ষক-ব্যাটার। 

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে ফিরছেন টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত । সঙ্গে চোটের কারণেই ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে না পারা তাওহিদ হৃদয়ও ফিরছেন।

দুই দিন আগেই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। সিরিজটি শুরু হবে আগামী ১৭ মে। আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে।

এ ছাড়া সর্বশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ফিরেছেন। তবে সেই সিরিজে খেলা মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন।

দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯