সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বরিশালের জয়

চট্টগ্রামে বরিশালের জয়

চট্টগ্রামে বরিশালের জয়
চট্টগ্রামে বরিশালের জয়

অনুসন্ধান ২৪ >> সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে সহজ ম্যাচ হাতছাড়া করেছিল ফরচুন বরিশাল। শেষ ওভারে নুরুল হাসান সোহান ৩০ রান নিয়ে রংপুরকে দারুণ এক জয় উপহার দিয়েছেন। ওই হারের যন্ত্রণা থেকে বেরিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে এসে জয়ের ধারায় ফিরেছে তামিম ইকবালের বরিশাল। পুরো বিপিএলে ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা। আগে ব্যাটিং করে ঢাকা ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ২৪ বল আগেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালকে ১৪০ রানের লক্ষ্য দেয় ঢাকা। জবাবে দ্বিতীয় ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারায় বরিশাল। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিম ইকবাল ও ডেভিড মালান মিলেই দলকে জয়ের দ্বাড়প্রান্তে নিয়ে গেছেন। জয় থেকে ১৫ রান দূরে থাকতে তামিম আউট হলে তাদের ১১৭ রানের জুটি ভাঙে। তামিম ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় খেলেছেন ৬১ রানের ইনিংস। মালান ৪৯ রানে অপরাজিত থাকেন। তামিম আউট হওয়ার পর জাহানদাদ খান ৪ বলে ১৩ রান করে দ্রুত খেলা শেষ করে দেন।

ঢাকার আবু জায়েদ রাহী ও থিসারা পেরেরা একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীরস্থির ভাবে খেলেছেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। সিলেটে নিজেদের শেষ ম্যাচে এই দুই ওপেনার ২৪১ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। তাদের এই জুটিতেই ঢাকা প্রথম জয় পেয়েছিল। কিন্তু আজ তাদের জুটিতে যোগ হয়েছে ৩১ রান। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন আউট হয়েছেন ১৩ রানে। আগের ম্যাচে সেঞ্চুরি করা তানজীদ তামিম ছিলেন ঢাকার সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ৬২ রান করতে তিনি খেলেছেন ৪৪ বল। সাব্বির রহমান ১ ছক্কা মেরেই আউট হয়েছেন ১০ রানে। মোসাদ্দেক হোসেন সৈকতও বেশি সুবিধা করতে পারেননি। ১১ বলে ১১ এবং আফগানিস্তানের ফরমানুল্লাহ সাফি ১৬ বলে ২২ রান করে আউট হয়েছেন। সবমিলিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।

বরিশালের বোলারদের মধ্যে স্পিনার তানভীর ইসলাম ৩৯ রানে নেন তিনটি উইকেট। এছাড়া ফাহিম আশরাফ দুটি এবং রিপন মন্ডল, মাহমুদউল্লাহ ও জাহানদাদ খান প্রত্যেকে একটি করে উইকেট নেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯