শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা

অনুসন্ধান ২৪ >>খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আহত হয়েছেন ৮ জন। এরমধ্যে নারীসহ ৩ জনের অবস্থা গুরুতর। ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে মহানগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এ হামলা চালানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শিব বাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত ইট-পাটকেল ও ছুরি দিয়ে হামলায় চালায়। এতে নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমিসহ ৮ জন আহত হয়েছেন। আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়াসহ ৩ জন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে ভর্তি ২ জন।

বিএল কলেজের শিক্ষার্থী রুমি রহমান বলেন, আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলাম। মেয়েগুলো একটু সাইটে ছিল। বাপ্পিসহ কেউ কেউ বাইকে আসছিল। এ সময় ১৬-১৭ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। হামলা করলে আমরা ছেলেদের সেভ দেওয়ার চেষ্টা করি। তখন মেয়েদের উপর নির্লজ্জভাবে হামলা চালায়। এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

তিনি অভিযোগ করে বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইবো। দাবিতে আন্দোলনের নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন।

খুলনা সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি নিজেদের মধ্যে একটি অনুষ্ঠান শেষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শিব বাড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯