বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কিশোরগঞ্জে ১৫ দিন পর বাড়ি ফিরল তিন পরিবার

কিশোরগঞ্জে ১৫ দিন পর বাড়ি ফিরল তিন পরিবার

কিশোরগঞ্জে ১৫ দিন পর বাড়ি ফিরল তিন পরিবার
কিশোরগঞ্জে ১৫ দিন পর বাড়ি ফিরল তিন পরিবার

অনুসন্ধান ২৪ >>কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় তিনটি পরিবার পুলিশের সহযোগিতায় ১৫ দিন পর বাড়ি ফিরেছে। তিনটি পরিবারের প্রায় ৩০ জন সদস্য প্রতিপক্ষের হামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২২ নভেম্বর তাদের ২টি ঘর ভাঙচুর ও মারধর করে একই গ্রামের প্রভাবশালী গোলাপ, রফিক, ফুল মিয়া, মোবারক ও শানুর নেতৃত্বে বেশকিছু লোকজন। এ নিয়ে তারা আদালতে মামলা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ১৬ ডিসেম্বর আবার ভাঙচুর, মারধর, লুটপাট ও হামলা করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের শিকার হন সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মো. মোস্তুফা (৩৭) ও আক্তারের (৬০) পরিবারসহ তিনটি পরিবারের লোকজন।

গত ১৫ দিন যাবত তারা বিভিন্ন স্বজনদের বাড়িতে দিনাতিপাত করছিলেন। অবশেষে কুলিয়ারচর থানা পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে সোমবার রাতে বাড়ি ফেরেন তারা। বাড়িতে ফিরতে পেরে ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতাম না। জানার পরেই তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছি। আমি থানায় থাকতে বিচার পাবে না লোকজন, তা হতে পারে না। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯