শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>মৌলভীবাজারে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০)।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরোধে ওই দুই নারীর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো জানান, বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। প্রথমে বৈঠক খানায় আগুন লাগে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।