বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মৌলভীবাজারে গভীর রাতে ঘরে আগুনে প্রাণ গেল দুই নারীর

মৌলভীবাজারে গভীর রাতে ঘরে আগুনে প্রাণ গেল দুই নারীর

মৌলভীবাজারে গভীর রাতে ঘরে আগুনে প্রাণ গেল দুই নারীর
মৌলভীবাজারে গভীর রাতে ঘরে আগুনে প্রাণ গেল দুই নারীর

অনুসন্ধান ২৪ >>মৌলভীবাজারে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০)।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরোধে ওই দুই নারীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো জানান, বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। প্রথমে বৈঠক খানায় আগুন লাগে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯