সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কু‌ড়িগ্রামে অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল আছিয়ার

কু‌ড়িগ্রামে অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল আছিয়ার

কু‌ড়িগ্রামে অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল আছিয়ার
কু‌ড়িগ্রামে অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল আছিয়ার

অনুসন্ধান ২৪ >> কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আছিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত‌্যু হয়েছে। শিশু‌টি উপজেলার ভাঙ্গামোড় ইউ‌নিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে।

রোববার রাত ৯টায় ফুলবাড়ী-বড়বাড়ী সড়কের লালমনিরহাট সদরের টিকটিকিরহাটে এ  ঘটনা ঘটে।

ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হোমায়রা কবীর জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও প‌রিবার জানায়, রাতে শিশু‌টি মায়ের সঙ্গে বড়বাড়ী এলাকায় বড় বোনের বাড়ি থেকে অটো‌রিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলো। টিকটিকিরহাট বাজার মোড়ে অন্য একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হ‌য়। পরে তাকে ফুলবাড়ী হাসপাতালে ভ‌র্তির কিছুক্ষণ পর কর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯