রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>রাজশাহীর গোদাগাড়ীতে ফুটবলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন সংবাদ পাওয়ার পর র্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর ওপর নজরদারী বৃদ্ধি করে।
শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে ভেতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় জিডি করে উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।