সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহী ফুটবলের ভিতরে লুকানো ২ কেজি ১০০ গ্রাম হেরোইন

রাজশাহী ফুটবলের ভিতরে লুকানো ২ কেজি ১০০ গ্রাম হেরোইন

রাজশাহী ফুটবলের ভিতরে লুকানো ২ কেজি ১০০ গ্রাম হেরোইন
রাজশাহী ফুটবলের ভিতরে লুকানো ২ কেজি ১০০ গ্রাম হেরোইন

অনুসন্ধান ২৪ >>রাজশাহীর গোদাগাড়ীতে ফুটবলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন সংবাদ পাওয়ার পর র‌্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর ওপর নজরদারী বৃদ্ধি করে।

শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে ভেতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় জিডি করে উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯