বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামি আমিনুল গ্রেফতার

৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামি আমিনুল গ্রেফতার

৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামি আমিনুল গ্রেফতার
৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামি আমিনুল গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিনুর ইসলাম সিরাজগঞ্জের চৌহালী থানার বঘুটিয়া এলাকার আবুল বাশারের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) সিপাহী ছিলেন।

রোববার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।

র‌্যাব জানায়, ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিআর মহাপরিচালকের সঙ্গে বিডিআর জওয়ানদের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সিপাহী আমিনুল ইসলামসহ তার সহযোগী জওয়ানরা অতর্কিতভাবে পিলখানার ভেতরের চলমান দরবারে প্রবেশ করে এবং দিনভর গোলাগুলি করে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করে আমিনুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর উভয়পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমিনুল ইসলামকে ২০১৩ সালের ৫ নভেম্বর মৃত্যুদণ্ড প্রদান করেন।

কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, মামলার সাজা এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন আমিনুল ইসলাম। তাকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯