বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জেলা আ. লীগ দপ্তর সম্পাদক গোপালগঞ্জে হামলার দায় স্বীকার করল!

জেলা আ. লীগ দপ্তর সম্পাদক গোপালগঞ্জে হামলার দায় স্বীকার করল!

জেলা আ. লীগ দপ্তর সম্পাদক গোপালগঞ্জে হামলার দায় স্বীকার করল!
জেলা আ. লীগ দপ্তর সম্পাদক গোপালগঞ্জে হামলার দায় স্বীকার করল!

অনুসন্ধান ২৪ >>গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা এবং গোপীনাথপুরে সেনা সদস্যদের ওপর হামলা ও গাড়ি পোরানো ঘটনার দায় স্বীকার করেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক তার ভেরিফাইড ফেসবুকে দলীয় প্যাডে পোস্ট করে এসব ঘটনার দায় স্বীকার করেছেন। একইসঙ্গে এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের প্রশংসা করেছেন।

যদিও গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব ঘটনার দায় এড়িয়ে যাওয়া হয়।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক তার ফেসবুকে নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সব সময় আওয়ামী নেতা-কর্মীদের পাশে ছিলে এবং থাকবে। সারা দেশে গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন নেমে আসে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এই ঘটনার নিন্দা জানিয়েছে।

জেলা আওয়ামী লীগ সব সময় একতাবদ্ধ।
গোপালগঞ্জে দুইটি ঘটনায় মুজিব প্রেমিক জনতার সাহসী পদক্ষেপের প্রশংসা করে। আমরা সব সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে আপোষ করি নাই। এবং ভবিষ্যতেও করবো না।

জেলা আওয়ামী লীগের প্যাডে স্বাক্ষরবিহীন এমন পোস্ট ফেসবুকে ছড়িয়ে ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে। এরকম দুইটি ন্যাক্কারজনক ঘটনাকে সমর্থন করে পোস্ট দেয়ায় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা এসব ঘটনার পর থেকে আওয়ামী লীগকে দায়ী করে আসছিল। এ পোস্টের মধ্য দিয়ে তা সত্যি বলেই প্রতীয়মান হয়েছে বলে মনে করছেন বিএনপি।

বিভ্রান্ত না হয়ে সকলে একতাবদ্ধভাবে এই সংকট মোকাবেলা করবো।
বর্তমান সময় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইন নিজের হাতে না তুলে নিতে সকলকে অনুরোধ করছি।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য সবসময় জেলা আওয়ামী লীগ পাশে দাঁড়াবে। দলের এই সংকট মুহূর্তে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। ধৈর্য ধরুন। এই আঁধার কেটে যাবে আলো আসবেই।
’
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের ফেসবুক পোস্ট প্রমাণ করে পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ এই ঘটনা দুটি ঘটিয়েছে। আমরা ঘটনার পর থেকে বারবার এ কথা বলছি। আওয়ামী লীগের মদদে ও পৃষ্ঠপোষকতায় এ ঘটনা ঘটানো হয়েছে। এই ফেসবুক পোস্টের মধ্য দিয়ে আজ তা পরিষ্কার হলো।

তিনি আরো জানান, এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস, এম জিলানী, তার স্ত্রী জেলা মহিলা দলের সভাপতি রওশান আরা রত্না ও তার শিশুপুত্রসহ কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা-কর্মী আহত হন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নামেই মামলা হবে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯