রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কিশোরগঞ্জ ক্ষুদ্রসেচ বিভাগের আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ রুমে সোমবার ২৯ এপ্রিল প্রকল্পের আওতায় দক্ষ সেচ ব্যবস্থাপনার উপর পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, বিএডিসি, কিশোরগঞ্জ রিজিয়ন, কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম, বিএডিসি, কিশোরগঞ্জ (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী প্রভাত সাহা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মো. বাহাদুর আলী উপসহকারী প্রকৌশলী বিএডিসি কিশোরগঞ্জ।
প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত রিসোর্সগণ বিএডিসির পারদা ডিগ্রীকান্দা ০.৫ কিউসেক অগভীর সেচ স্কীমের কৃষকদের ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহার, উন্নত সেচ ব্যবস্থাপনা ও পানি অপচয়রোধকল্পে সেচ নিয়ন্ত্রক পাইপ (AWD প্রযুক্তি) ব্যবহারকরণের নিয়মাবলী এবং এর উপকার, ফসলের পরিচর্যা ও বিভিন্ন ফসলে সেচ প্রদান পদ্ধতি নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সেচ নিয়ন্ত্রক পাইপ (AWD কিট) বিতরণ করা হয়।