শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড দেশে ৩৫ বছরের মধ্যে

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড দেশে ৩৫ বছরের মধ্যে

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড দেশে ৩৫ বছরের মধ্যে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড দেশে ৩৫ বছরের মধ্যে

অনুসন্ধান২৪>> দেশে আজ মঙ্গলবার সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এটি গত ৩৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্র।

এর আগে ১৯৮৯ সালে বগুড়ায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।আজ আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে।

তবে আজ দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়লেও কমেছে ঢাকায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি থেকে কমে হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো বলেন, আজ রাজশাহীতে সর্বোচ্চ ৪৩, ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭, সাতক্ষীরায় ৪২ দশমিক ২ ও মোংলায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আজ বিকেলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ১৯৮৯ সালে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে। সর্বশেষ গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।

১৯৭২ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঢাকায় চলতি মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় সোমবার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি। ঢাকায় গত বছর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ আবহাওয়া অফিস জানিয়েছে, বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামীকাল বুধবার কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আগামী দু’দিনে দেশের পূর্বাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্র তা সামান্য কমতে পারে।

আগামী ৩ মে থেকে ৭ মে পর্যন্ত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে।

আরও পড়ুন 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯