বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাকিব আল হাসান ক্ষোভ ঝাড়লেন জায়েদ খানের ওপর

সাকিব আল হাসান ক্ষোভ ঝাড়লেন জায়েদ খানের ওপর

সাকিব আল হাসান ক্ষোভ ঝাড়লেন জায়েদ খানের ওপর
সাকিব আল হাসান ক্ষোভ ঝাড়লেন জায়েদ খানের ওপর

অনুসন্ধান২৪>> সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে এমন দৃশ্য।

ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায়, সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিংপুল হতে পারে। লোকমুখে শোনা যাচ্ছে, ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সাথে জায়েদ খানের দেখা হয়। তখন একে ওপরের সাথে কুশল বিনিময়ের মাঝেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

কয়েক সেকেন্ডের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, সাকিবের হাতে থাকা মোবাইল ফোনটি হঠাৎ যখন তিনি পানিতে ছুঁড়ে দেন তখন একেবারে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সেকারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব আল হাসান। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন।

যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি।সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯