মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গরমে গাউন পরিধানে শিথিলতা আইনজীবীদের

গরমে গাউন পরিধানে শিথিলতা আইনজীবীদের

গরমে গাউন পরিধানে শিথিলতা আইনজীবীদের
গরমে গাউন পরিধানে শিথিলতা আইনজীবীদের

অনুসন্ধান২৪>> চলমান তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট বিভাগ) আইনজীবীদের ক্ষেত্রে কালো গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

’গত ২৪ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়, চলে ১৮ এপ্রিল পর্যন্ত। এই অবকাশ ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটির সঙ্গে ছিল স্বাধীনতা দিবস, ঈদ, নববর্ষের ছুটিও। সব মিলিয়ে ৩০ দিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ। দীর্ঘ এ ছুটির পর রবিবার (আজ) থেকে নিয়মিত বিচারকাজে ফিরছে দেশের শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আদেশে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ২১ এপ্রিল (রবিবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

গরমে আদালতে বিচারক-আইনজীবীদের প্রচলিত পরিধাননীতি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা। গরমে পরিধাননীতি স্বস্তিদায়ক করতে ঢাকা আইনজীবী সমিতি থেকে প্রধান বিচারপতির দপ্তরে আবেদনও করা হয়। গত বছর ১১ মে দুপুরে ঢাকার আদালতসংলগ্ন এলাকায় শফিউল আলম নামের এক আইনজীবীর মৃত্যু হয়। গরমে রাস্তায় অজ্ঞান হয়ে এ আইনজীবীর মৃত্যু হয়েছিল বলে সে সময় দাবি করেছিলেন তার সহকর্মীরা।

তাপপ্রবাহের এমন পরিস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে আইনজীবী কালো গাউন পরার আবশ্যকতা শিথিল করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এর আগে অধস্তন আদালতের বিচারক-আইনজীবীদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়। গত ৪ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ৮ এপ্রিল থেকে তা কার্যকর হয়।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা ছিল, ওই দিন দুপুরে আইনজীবীদের নির্ধারিত পোশাক (কালো কোট ও গাউন) পরে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মামলার শুনানি করেন শফিউল আলম।

শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে তিনি তার চেম্বারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা বারের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ আইনজীবীর মত্যুর পর প্রধান বিচারপতি সহকর্মীদের নিয়ে আলোচনায় বসেন। সে আলোচনার পরই গত বছর ১৩ মে প্রচলিত পরিধাননীতি স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গরমের পর আবার প্রচলিত পরিধাননীতি জারি করা হয়।

এর আগে করোনাভাইরাস মহামারির সময় ২০২১ সালের ৩০ মার্চ বিচারক-আইনজীবীদের প্রচলিত পরিধাননীতি স্থগিত করে কালো কোট-গাউন পরা বাদ দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে ওই বছরের ২৮ অক্টোবর আবার প্রচলিত পরিধাননীতি জারি করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯