মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে বদলি

উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে বদলি

উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে বদলি
উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে বদলি

অনুসন্ধান২৪>> কৃষক ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবী আহ নূর আহমেদ বলেন, একই দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দুটি আদেশের কপি আসে। একটিতে উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সবুজকে দিনাজপুর অঞ্চলে বদলির আদেশ, অন্যটিতে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুর জেলার সালথায় বদলির আদেশ দেওয়া হয়েছে। রাজিয়া তরফদারের স্থলে সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদারকে শিবালয়ে বদলি করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বদলির আদেশে জানা যায়, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুর জেলার সালথা উপজেলায় বদলি করা হয়েছে। আগামী ১৬ এপ্রিলের মধ্যে তাকে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে, অন্যথায় ১৭ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্তি হিসেবে গণ্য হবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক রবী আহ নূর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২ এপ্রিল সকালে শিবালয় উপজেলার একজন কৃষক পরামর্শের জন্য কৃষি কার্যালয়ে যান। এসময় তিনি সংশ্লিষ্টদের ধানের ছবি তুলতে বলেন এবং জেলার উপ-পরিচালকের ফোন নম্বর চান। একই সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে যান না বলে অভিযোগ করেন কৃষক ফজলুর। এতে তেলেবেগুনে জ্বলে ওঠেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন সুজন। তিনি ওই কৃষককে বলেন, ‘আমি কি আপনার কামলা দেই? আপনি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন? আপনি বললেই মাঠে যেতে হবে? যা পারেন করেন গা। আপনি বেরিয়ে যান। যদি বয়স্ক লোক না হতেন, তাহলে আপনাকে দেখে নিতাম। ’ একপর্যায়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়।

পরে বিষয়টি সাংবাদিকদের জানালে ওই কৃষককে সঙ্গে নিয়ে সাংবাদিকরা উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারের কাছে যান। এসময় সাংবাদিকদের সামনেই কৃষকের সঙ্গে খারাপ আচরণ করেন তিনিও।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯