মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কেটে গেছে সব অর্থনৈতিকদ্বিধাদ্বন্দ্ব :

কেটে গেছে সব অর্থনৈতিকদ্বিধাদ্বন্দ্ব :

কেটে গেছে সব অর্থনৈতিকদ্বিধাদ্বন্দ্ব :
কেটে গেছে সব অর্থনৈতিকদ্বিধাদ্বন্দ্ব :

অনুসন্ধান২৪>> অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটেছে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। একটা সন্দেহ ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেগুলো কেটে গেছে অর্থনীতির ওপরে। যারা দেশকে শ্রীলংকা হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণ হয়েছে।

রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, দেশ তো চলছে। দেশের মানুষের যেসব আইটেম দরকার সেগুলো সবই আসছে। সেগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দামটা নিয়ে একটু ইয়ে আছে কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। সেগুলো তো আছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সেভাবে চলছে।

বৈঠকে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন। এ সময় প্রস্তাবগুলো বিবেচনা করার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধি এসেছিল। তারা বলেছে- আমরা অপেক্ষা করছি তোমাদের প্রপোজালের জন্য। তোমরা আগে প্রপোজাল দাও টাকা আমরা দেব, টাকার কোনো অভাব নেই। কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।

অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিপক্ষ (বিএনপি) বলেছিল আর এই তো হয়ে গেল, শ্রীলংকা হলো বলে। শ্রীলংকা হয়েছে? হয় নাই তো। আমরা টিকে আছি এবং আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে।

ইআরএফের প্রস্তাবগুলোর বিষয়ে তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আপনারা যে উপদেশগুলো দিয়েছেন তার সবগুলোই ভালো। তবে কাজে পরিণত করা যাবে কতটা সেটা বলা মুশকিল। আমরা নতুন কী করতে পারি দেখা যাক। আপনারা (ইআরএফ) অনেকগুলো বলেছেন, সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯