মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে বৈঠক সোমবার

দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে বৈঠক সোমবার

দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে বৈঠক সোমবার
দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে বৈঠক সোমবার

অনুসন্ধান২৪>> আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করতে পারে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ৩০তম কমিশন সভাটি অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। দ্বিতীয় ধাপে ১২১টি উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মে এই ধাপের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘সোমবার কমিশনের ৩০তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯