শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
পাঁচদিন বজ্রঝড়ের পূর্বাভাস সৌদিতে,

পাঁচদিন বজ্রঝড়ের পূর্বাভাস সৌদিতে,

পাঁচদিন বজ্রঝড়ের পূর্বাভাস সৌদিতে,
পাঁচদিন বজ্রঝড়ের পূর্বাভাস সৌদিতে,

অনুসন্ধান২৪>> মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে। ইতোমধ্যে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৯ মার্চ) থেকে আগামী মঙ্গলবার (২ এপ্রিল) পর্যন্ত পাঁচদিন বজ্রঝড়, বজ্রপাতসহ ভারী বৃষ্ঠিপাত অব্যাহত থাকবে দেশটির বেশিরভাগ এলাকায়।

যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় হতে পারে সেসব হচ্ছে মক্কার পবিত্র নগরী, আল-জুমুন, আল-কামিল, বাহরা, খুলাইস, তায়েফ, মায়সান, আধাম, আল-আদ্রিয়াত, তারবাহ, রানিয়াহ, আল-মুয়াহ ও আল–খুরমাহ। এ ছাড়া রিয়াদ, মদিনা, জাজান, আল-বাহা ও তাবুকসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে, মক্কার জেদ্দাসহ বেশ কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

স্থানীয় আবহাওয়া সংস্থা আরাবিয়া ওয়েদারের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম বৃহস্পতিবার (২৮ মার্চ) এক সতর্কবার্তায় এমন পূর্বাভাস দিয়েছে রাজধানী রিয়াদের দ্য জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স। এই পাঁচদিন বাসিন্দাদের সতর্ক হয়ে ঘরের বাইরে বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে সৌদি আরবে ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মক্কা, মদিনা ও তাবুকসহ বেশ কয়েকটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয় রাজধানী রিয়াদসহ বেশ কয়েকটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী রিয়াদসহ প্রবল বৃষ্টিপাত হয়েছে কাসিম, হাফর আল বাতিন ও এর আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে। এসব এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার (২৯ মার্চ) সৌদির আফিফ মরুভূমি অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হতে পারে। এরপরই শুরু হতে পারে তুষারপাত। আর তাতেই ঢেকে যেতে পারে মরুভূমি। যা রূপ নিতে পারে সাদা তুষারের গালিচায়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯