সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইমামের কক্ষে আগুন নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ইমামের কক্ষে আগুন নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ইমামের কক্ষে আগুন নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
ইমামের কক্ষে আগুন নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

অনুসন্ধান২৪>> বরিশাল নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী এবায়দুল্লাহ জামে মসজিদে বৈদ্যুতিক গোলযোগ থেকে এয়ারকন্ডিশনারে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ইমামের কক্ষে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়িয়ে পড়তে পারেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত না হলেও ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ কারণে এসিতে আগুন লাগতে পারে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯