মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজস্ব বাড়বে ৬৭,০০০ কোটি কর-জিডিপি ২% পয়েন্ট বাড়ালে

রাজস্ব বাড়বে ৬৭,০০০ কোটি কর-জিডিপি ২% পয়েন্ট বাড়ালে

রাজস্ব বাড়বে ৬৭,০০০ কোটি কর-জিডিপি ২% পয়েন্ট বাড়ালে
রাজস্ব বাড়বে ৬৭,০০০ কোটি কর-জিডিপি ২% পয়েন্ট বাড়ালে

অনুসন্ধান২৪>> দেশের জিডিপি অনুপাতে কর ২ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করলে গড়ে অতিরিক্ত ৬৬ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। সংস্থাটির মতে, এই বাড়তি রাজস্ব বিভিন্ন খাতে সরকার বিনিয়োগ করলে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.২ শতাংশ বাড়াবে।

গতকাল বুধবার রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘আর্থিক নীতির পরিবর্তনে অর্থনীতিতে প্রভাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির পরিচালকরা।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিআরআই চেয়ারম্যান জায়েদী সাত্তার, নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং পরিচালক আবদুর রাজ্জাক ও আহম্মদ আহসান। এ ছাড়া পিআরআই পরিচালক বজলুল হক খন্দকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁদের মতে, ভোক্তারা ভ্যাটের টাকা দিলেও সব টাকা এনবিআরের কোষাগারে আসছে না।

সংস্থাটি আরো বলছে, দেশের মোট সম্পদের ৩০ শতাংশই ১০ শতাংশ ধনীর হাতে। তাদের কাছ থেকে যথাযথ কর আদায় করলে এর চেয়ে বেশি রাজস্ব বাড়বে, আয়বৈষম্যও কমে আসবে।

ভ্যাট আদায়ে আরো জোরদার পদক্ষেপ দরকার।পিআরআইয়ের গবেষণা প্রতিবেদনের তথ্য মতে, কর-জিডিপি অনুপাত ২ শতাংশীয় পয়েন্ট শুধু ব্যক্তিগত আয়কর থেকে বাড়লে রাজস্ব ৬৫ হাজার কোটি টাকা বাড়বে এবং আর ভ্যাট থেকে বাড়লে রাজস্ব বাড়বে ৬৪ হাজার ৭০০ কোটি টাকা। করপোরেট কর থেকে এর পরিমাণ বাড়বে ৬৪ হাজার ১০০ কোটি টাকা।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, গিনি কোইফিশিয়েন্ট হিসাবে দেশে বৈষম্য ১৯৯০ সালে ০.৩৫ ছিল, তা এখন ০.৪৯-এ এসে গেছে। আয়বৈষম্য বেড়ে গেছে। এতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন আসছে। দেশের দারিদ্র্য সুনির্দিষ্ট হারে কমেছে, কিন্তু অর্থনীতির গতির সঙ্গে সমন্বয় করে রাজস্ব আদায় বাড়েনি।

সংস্থাটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘নতুন সরকার এসেছে।

এখন রাজস্ব খাত সংস্কারের সময়। সামনের বাজেটে সংস্কারের প্রতিফলন থাকা উচিত। আমরা দেখার অপেক্ষায় আছি আগামী বাজেটে সরকার কী ঘোষণা করতে যাচ্ছে।’তাঁর মতে, এরই মধ্যে সরকার করছাড় নিয়ে যে গবেষণা করেছে তা থেকে একটা ফলাফল নিয়ে এসে আগামী বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে করছাড় কমিয়ে অন্তত ৩০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত রাজস্ব আয়ের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে সরকার আয় বাড়াতে পারবে। সম্প্রতি আইএমএফের একটি দল বাংলাদেশ ঘুরে গেছে।

তারা বলেছে কোথায় কিভাবে করছাড় কমাতে হবে। এর কিছু পদক্ষেপ আগামী বাজেটে নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ।
আহসান এইচ মনসুর বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) অন্যদের সঙ্গে পরামর্শ করে তাদের দক্ষতা ব্যবহারের মাধ্যমে কর ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা দরকার। এর মাধ্যমে আমাদের কর প্রশাসন ঢেলে সাজাবে, সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে এবং চলমান দুর্নীতি কমানোর জন্য একটি মধ্যমেয়াদি ব্যবস্থায় যাবে। বিদ্যমান ব্রিটিশ পদ্ধতিতে কর আদায় অব্যাহত থাকলে আমাদের সুফল দেবে না।’

বজলুল হক খন্দকার বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণি বাড়ছে। তাই সহজেই করজাল বৃদ্ধি করা সম্ভব। শহরের বাইরেও কর দেওয়ার সামর্থ্যবান মানুষ আছে।

আহম্মদ আহসান বলেন, বাংলাদেশ এক হাজার ৫০০ পণ্য রপ্তানি করে। এসব পণ্য রপ্তানি বৃদ্ধি যথেষ্ট হচ্ছে না। এর বড় কারণ বিদ্যমান শুল্ক কাঠামো।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯