মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবাসিক ভবনে রেস্তোরাঁ রাজউক কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে

আবাসিক ভবনে রেস্তোরাঁ রাজউক কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে

আবাসিক ভবনে রেস্তোরাঁ রাজউক কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে
আবাসিক ভবনে রেস্তোরাঁ রাজউক কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে

অনুসন্ধান২৪>>  ২৯ ফেব্রুয়ারির ক্ষতচিহ্ন বহন করা রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনটির নাম এখন সবার জানা। ভবনটিতে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু ভয়াবহ বার্তা দিচ্ছে। এটি আবাসিক ভবন হিসেবে নির্মিত হলেও পরবর্তী সময়ে অবৈধভাবে চলে ব্যবসা-বাণিজ্য।

এজাহারে উল্লিখিত আসামি ও অন্যান্য রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজাররা যথাযথ নিয়ম ব্যতিরেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দোকান পরিদর্শক কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে রেস্টুরেন্ট স্থাপন করেন। গ্যাসের চুলা ও সিলিন্ডার ব্যবহার করে দেদারসে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা।

গ্রিন কোজি কটেজ ভবনটির স্বত্বাধিকারী আমিন মোহাম্মাদ গ্রুপ। ভবনটির ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল, ‘চুমুক’ ফাস্ট ফুডের মালিক আনোয়ারুল হক, ‘কাচ্চি ভাই’ নামের রেস্টুরেন্টের মালিক মো. সোহেল সিরাজসহ ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাণিজ্যিক সনদ সংগ্রহ করেন। ভবনটির সব রেস্টুরেন্টের মালিকরা রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার বা চুলা ব্যবহারে ফায়ার সার্ভিস থেকে কোনো অনুমতিপত্র গ্রহণ করেননি।

এই মামলার আসামিরা হলেন গ্রিন কোজি কটেজ ভবনটির স্বত্বাধিকারী আমিন মোহাম্মাদ গ্রুপ, ভবনটির ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল, ‘চুমুক’ ফাস্ট ফুডের মালিক আনোয়ারুল হক, ‘কাচ্চি ভাই’ নামের রেস্টুরেন্টের মালিক মো. সোহেল সিরাজ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের এই ভবনটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণ গেছে। শ্বাসনালী পুড়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে।

এ ঘটনায় শুক্রবার (১ মার্চ) রমনা থানায় এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরও অনেককে। মামলার এজাহারে এসব কথা উল্লেখ করেন মামলার বাদী। মামলায় দণ্ডবিধি ৩০৪ (এ),৩০৭,৩৩৮, ৪৩৬, ৪২৭, ১০৯ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আটকের পর শনিবার (২ মার্চ) কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন তাদের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯