বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মামলা নিষ্পত্তি না হওয়া কোটি কোটি টাকার মোটরসাইকেল নষ্ট

মামলা নিষ্পত্তি না হওয়া কোটি কোটি টাকার মোটরসাইকেল নষ্ট

মামলা নিষ্পত্তি না হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন থানায় বা আদালতে চত্ত্বরে জব্দ করা কয়েক কোটি টাকা মূল্যের যানবাহন খোলা আকাশের নিচে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। এসব যানবাহনের মধ্যে আছে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও নসিমন-করিমন। সংশ্লিষ্টরা বলছেন, অনেক যানবাহন বছরের পর বছর থানা আঙিনায় পড়ে থাকলেও আইনি জটিলতায় তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। মামলার আলামত হিসেবে এগুলো পড়ে আছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বেশির ভাগ গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। থানা সূত্রে জানা গেছে, থানায় আটক যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মোটর সাইকেল। এসবের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই অথবা চোরাই। আবার অনেক দুর্ঘটনাকবলিত এবং মাদকদ্রব্য বহনকারী যানবাহন মামলার আলামত হিসাবে বছরের পর বছর পড়ে থাকছে থানা চত্বরেই। আদালত সূত্রে জানা গেছে, জব্দ এসব যানবাহনের বেশিরভাগই ছিনতাই, ডাকাতি, চুরি বা দুর্ঘটনায় পতিত। এগুলোর বৈধ কাগজপত্র নেই। এগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন থানায় মামলার আলামত হিসাবে এগুলো রাখা হয়েছে। এক আইনজীবি জানান, পুলিশি হয়রানি আর আইনি জটিলতার ভয়ে অনেকেই গাড়িগুলো ছাড় করতে নিরুৎসাহি হন। তবে বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলে আদালত জামিন দিয়ে দেন। এখানে হয়রানির কোনো প্রশ্ন নেই। তবে জব্দ করা এসব গাড়ি যাতে দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট না হয় সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি রাখা দরকার। লোকবল সংকটসহ নানা কারণে দীর্ঘদিন পড়ে থাকা এসব মোটরযান রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না। মামলা দ্রুত নিষ্পত্তি হলে এবং যানবাহনের মালিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এ সংকট নিরসন করা সম্ভব বলে মনে করেন পুলিশ।ষ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯