মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> দুই বোন আলিশা (১৮) ও রিয়া (২২)। খালাতো বোন নিমুকে (২০) নিয়ে দাওয়াত খেতে এসেছিলেন বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয়। এরপর তাদের ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
রিয়া (২২) উচ্চশিক্ষার জন্য সূদুর মালয়েশিয়া পড়াশোনা করত। বান্ধবীর বিয়ের আমন্ত্রণে দেশে আসেন। ২ মার্চ শনিবার তার মালয়েশিয়া যাওয়ার জন্য ফ্লাইট ছিল। কিন্তু তারও আর মালয়েশিয়া যাওয়া হলো না। আলিশা ও রিয়ার খালাত বোন নিমু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। এ বছর এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু তারও আর পরীক্ষার হলে বসা হলো না।
ঢাকা মেডিকেলে নিহতদের স্বজনরা জানান, ২৮ ফেব্রুয়ারি আলিশার জন্মদিন ছিল। এ উপলক্ষে ডায়মন্ডের কানের দুল কিনেছিল সে। কিন্তু তা আর পরা হলো না।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুনে তারা তিন জনই মারা গেছেন।
স্বজনরা জানান, ‘নিহত তিন বোনের ভীষণ মিল ছিল। শেষ পর্যন্ত ওরা একসঙ্গেই চলে গেলো।’
ওরা তিন বোন বেইলি রোডের কাচ্চি ভাইতে দাওয়াত খেতে গেছিলো। এরপর আর ফেরা হলো না।’
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে লাশের অপেক্ষা করছিলেন আলিশার বান্ধবীর মা মুনিয়া। তখনও আলিশা, রিয়া ও নিমুর স্বজনরা এসে পৌঁছাননি ঢাকা মেডিকেলে।
শুক্রবার বিকাল ৩টায় মুনিয়া, ওদের তিন বোনের মদেহ আমরা বুঝে পেয়েছি। জানাজা-দাফন হবে কিছু সময় পর। নিহত তিনজনের বাড়িই কুমিল্লায়।