মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একই পরিবারের ৫ জনের মৃত্যু

একই পরিবারের ৫ জনের মৃত্যু

একই পরিবারের ৫ জনের মৃত্যু
একই পরিবারের ৫ জনের মৃত্যু

অনুসন্ধান২৪>> রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলের একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাজপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে, পরিবারেও চলছে শোকের মাতম।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, সৈয়দ মোবারক হোসেন কাউসার (৪২) দীর্ঘদিন ইটালিতে ব্যবসা করতেন। মাসখানেক আগে ইটালি থেকে দেশে এসেছিলেন তিনি। ইটালিতে স্থায়ীভাবে (গ্রিন কার্ড) থাকার সুযোগ পেয়েছেন। সম্প্রতি স্ত্রী ও তিন সন্তানকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার। কিন্তু ইটালি আর যাওয়া হলো না তাদের। বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ মারা গেছেন মোবারকসহ পরিবারের পাঁচ সদস্য।

স্বজনরা বলছেন, সবাইকে নিয়ে রাতের খাবার খেতে ঢাকার বেইলি রোড়ের কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়েছিলেন মোবারক। সাথে ছিলেন স্ত্রী স্বপ্না, দু’মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহ। আগুনে পুড়ে সবাই মারা গেছেন।

শুক্রবার ১ মার্চ সকাল থেকে আত্মীয় স্বজন, প্রতিবেশীসহ সকলেই মৃতের বাড়িতে এসে পরিবারের সদস্যদের স্বান্তনা দেওয়ার চেষ্টা করছেন।

লাশগুলো ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার পর আসরের নামাজের পর জানাযা শেষে দাফন করা হবে। নিহত সৈয়দ মোবারক হোসেন কাউসার পরিবারের তিন ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯