মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডা. লতা শঙ্কায় জানান খলিল বেঁচে নেই,

ডা. লতা শঙ্কায় জানান খলিল বেঁচে নেই,

ডা. লতা শঙ্কায় জানান খলিল বেঁচে নেই,
ডা. লতা শঙ্কায় জানান খলিল বেঁচে নেই,

অনুসন্ধান ২৪>> নরসিংদীর রায়পুরায় সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ ডা. লতা আক্তারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় দগ্ধ তার সাবেক স্বামী খলিলুর রহমান খলিল রোববার রাতে মারা গেছেন। পরদিন রাতে গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় তাকে দাফন করা হয়।

রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন বলেন, খলিলের পরিবারের সদস্যরা থানায় এসে জানিয়েছেন, তিনি শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে খলিলের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বজন রায়পুরা থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন। ওই ঘটনায় খলিলের সাবেক স্ত্রী লতা আক্তার গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।

কানাডা প্রবাসী ও সাবেক সেনা কর্মকর্তার ছেলে পরিচয়ে ডা. লতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন খলিল। বিয়ের পর লতা জানতে পারেন, তাঁর স্বামী পেশায় গাড়িচালক, থাকেন ঢাকায়। এ নিয়ে মনোমালিন্য ও বাগ্বিতণ্ডার এক পর্যায়ে খলিলকে ছেড়ে চলে আসেন লতা। তবে বিষয়টি মেনে নিতে পারেননি খলিল। রোববার সকালে তিনি রায়পুরায় লতার বাড়িতে যান। সেখানেই লতার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন খলিল। এর পর নিজের শরীরেও আগুন দিয়ে খলিল আত্মহত্যার চেষ্টা করেন।

মৃতের ভাই আবদুল জলিলের দাবি, খলিল গ্রামের বাড়িতে থাকতেন না। ঢাকায় থেকে গাড়ি চালাতেন। তার প্রেম-বিয়ের বিষয়েও পরিবারের সদস্যরা তেমন কিছু জানত না। গত রোববারের ঘটনার পর সব জানতে পেরেছেন। তবে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ সঠিক নয়। দগ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার সময় দু’জনই ঘটনার ব্যাপারে কিছু তথ্য দিতে পেরেছেন। তাদের বর্ণনায় মনে হয়েছে, দু’জনই একসঙ্গে আত্মহত্যার চেষ্টা চালান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, তাকে সারিয়ে তুলতে সব রকম চেষ্টা চলছে।

অবশ্য স্থানীয়দের একজন বলেছেন, লতাকে জড়িয়ে ধরে রেখে নিজেদের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেন খলিল।

রায়পুরা থানার ওসি বলেন, প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা তদন্তে বেরিয়ে আসবে।এদিকে শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়া লতার অবস্থার কোনো উন্নতি হয়নি। এখন তার কিডনির কার্যক্ষমতাও কমে গেছে।

এদিকে মঙ্গলবার ডা. লতাকে দেখতে বার্ন ইসস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় তিনি পুরো ঘটনা শোনেন এবং ভুক্তভোগীর চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯