মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> রমজানে কোনো জিনিসের অভাব হবে না ইতোমধ্যেই সমস্ত ব্যবস্থা করা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, এটা (রমজানে দ্রব্যমূল্য) নিয়ে অনেকেই কথা বলবে কিন্তু কোনো অসুবিধা হবে না। রমজান হচ্ছে কৃচ্ছসাধনের জন্য। রমজানে একটু কম খায় কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে রমজান আসলে চাহিদাটা একটু বেড়ে যায়। তারপরেও রমজানে যেগুলো নিয়ে বেশি চিন্তা ছোলা, খেজুর, চিনি এগুলো পর্যাপ্ত পরিমাণে আনার ব্যবস্থা আছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না সে ব্যবস্থা আমি করে রেখেছি অনেক আগে থেকেই
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
রোহিঙ্গা বিষয়ে অন্য আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা বার বার আলোচনা করছি। মিয়ানমারর অবস্থা এতো খারাপ যে বিশ্ব নেতৃত্বের সঙ্গে যখন কথা বলি সকলেই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখায় কিন্তু এদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে খুব কার্যকর কিছু হচ্ছে না।