শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে যোগ দিচ্ছেন মিলার

বরিশালে যোগ দিচ্ছেন মিলার

অনুসন্ধান ডেস্ক: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারের ডাকনাম ‘কিলার মিলার।’ আইপিএলসহ দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগ কাঁপালেও বিপিএল খেলা হয়নি তার। চলতি আসরে মিলারকে প্রথমবারের মতো দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। প্লে-অফে দলটির সঙ্গে যোগ দেবেন তিনি।

আসরে ১০ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে বরিশাল আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। প্লে-অফ প্রায় নিশ্চিত তামিম ইকবালদের। সেরা দুইয়ে থাকতে পারলে সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ রয়েছে। তবে, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে সেরা দুইয়ে আসাটা কঠিন। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর রাউন্ড।

বিপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর এবং ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফার অনুষ্ঠিত হবে। এর আগেই বরিশাল শিবিরে যোগ দেবেন ডেভিড মিলার। প্রথমবারের মতো মাতাবেন বিপিএলের মঞ্চ। মিলার ছাড়াও বরিশালে আছে কেশভ মহারাজ, কাইল মায়ার্স, আহমেদ শেহজাদরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯