মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাঠ্যপুস্তক নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

পাঠ্যপুস্তক নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

অনুসন্ধান ডেস্ক::: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নির্যাতন ও শ্লীলতাহানির নিত্যনৈমিত্তিক ঘটনা শিক্ষাব্যবস্থাকে অনিরাপদ করে তুলেছে। এর জন্য দায়ী অবৈধ ক্ষমতার চর্চা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল নগরীর বান্দরোড সাউদ কিং অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বরিশাল জেলার সভাপতি এইচ এম আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সালাহউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতী সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সহ সম্পাদক মাওলানা কাওসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মাদ ওসমান গনী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি তানভীর আহমাদ শোভন, সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন প্রমুখ।

সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর চরমোনাই। নতুন কমিটিতে মো. সালাহউদ্দিনকে সভাপতি, মো. মাসুম বিল্লাহ সহসভাপতি এবং মো. ইবরাহীম ফয়সালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯