মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৪ বছরের মধ্যে সারাদেশে গ্যাস মিটার সংযোজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৪ বছরের মধ্যে সারাদেশে গ্যাস মিটার সংযোজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: স্মার্ট গ্যাস মিটার গ্যাসের অপচয় ও অর্থের সাশ্রয় করবে উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী চার বছরের মধ্যে সারাদেশে গ্যাস বিতরণের ক্ষেত্রে স্মার্ট মিটার সংযোজন করা হবে। জ্বালানি খাত যুগোপযোগী ও আধুনিক করার ধারা অব্যাহত রাখা হবে। প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর পঞ্চাশ হাজার স্মার্ট গ্যাস মিটার কার্যক্রম এবং ডাটা সেন্টার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। পরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা আট নং কূপের খননকার্য পরিদর্শন করেন তিনি। সরকার আশা করছে, এ বছরের এপ্রিল মাস এর শেষ নাগাদ এ কূপ হতে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

পরিদর্শনকালে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯