মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

অনুসন্ধান ডেস্ক: : ঢাকার দোহারে ট্রাকচাপায় স্বর্ণা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় কামারগা আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তাইয়বী বিষয়টি নিশ্চিত করেন। স্বর্ণা আক্তার দোহারের মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের সেকেন্দার খালাসী মেয়ে। তিনি দোহারের পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল চেপে এক তরুণের সঙ্গে স্বর্ণা যাচ্ছিলেন। শ্রীনগরের কামারগা আইডিয়াল স্কুলের সামনের স্পিড ব্রেকার অতিক্রমের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি থেকে স্বর্ণা পড়ে যান। এ সময় পেছনে থাকা ইট বহনকারী একটি ট্রাক স্বর্ণাকে চাপা দিয়ে চলে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান স্বর্ণা। এদিকে বাইকচালকও দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ জালাল হোসেন বলেন, ‘প্রায় প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় মারা যান। আমরা এর স্থায়ী এবং আইনানুগ প্রতিকার চাই। লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং মাহেন্দ্র ও ট্রাক নিষিদ্ধ করা হোক। আমরা স্বর্ণার মৃত্যুর সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ কেউ জড়িত থাকলে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।

এ ছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন হতে আন্তরিক অনুরোধ জানাই।’ শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তাইয়বী বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এখন থানায় লাশ আছে। পরিবারের সদস্যরা এসেছেন মামলা প্রক্রিয়াধীন চলছে। মামলা হলে আমরা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯