মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সংসদ সদস্যপদ ফিরে পেতে চেম্বার আদালতে আব্দুল হাই

সংসদ সদস্যপদ ফিরে পেতে চেম্বার আদালতে আব্দুল হাই

অনুসন্ধান ডেস্ক:: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) আব্দুল হাইয়ের পক্ষে এ আবেদন করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আজ চেম্বার জজ এম. ইনায়েতুর রহিমের কোর্টে এর শুনানি হবে।

ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত ইসির গেজেট গেলো ১ ফেব্রুয়ারি দুই মাসের স্থগিত করেন হাইকোর্ট।গেজেটে আব্দুল হাইকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ইলেকশন পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেঞ্চ ওই আদেশ দেন।

এর আগে ৪ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত দুইটি মামলায় জামিন পান মো. আব্দুল হাই। গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

পরে ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট। আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯