মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে ২ জনের মৃত্যু

আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে ২ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে পথেই ট্রাকচাপায় ২ মুসল্লি নিহত হয়েছেন। গাজীপুরের টঙ্গীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে। অটোরিকশায় থাকা ২ মুসল্লি আরোহী নিহত হন। এতে আহতের সংখ্যা জানা যায় আহত ১১ জন। রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে গাজীপুরের টঙ্গীতে মিরেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ৮ জনের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সেই দুজনের মৃত্যু হয়।

নিহতারা হলেন, নরসিংদীর শীবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মনির হোসেনের ছেলে জনি (১৮), দক্ষিণ সাদারচর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। একই গ্রামে কাজল মিয়ার ছেলে সোহেল (৪০)। আহত জাহিদ হাসান ও তার ভগ্নিপতি জানান, ইজতেমার ময়দানে সরাসরি মাইক্রোবাস নিয়ে যাওয়া যায় না। সে জন্য টঙ্গী মিরেরবাজার এলাকায় মাইক্রোবাস থেকে নেমে অটোরিকশায় করে তারা ইজতেমার ময়দানের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাক এসে তাদের অটোরিকশাটিতে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, টঙ্গী হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে ছয়জনকে এখানে নিয়ে আসা হয়েছে। তবে আসার পথে অ্যাম্বুলেন্সেই দুজন মারা গেছেন। তাদের মরদেহ জরুরি বিভাগে নামানোর আগেই আবার বাড়ির উদ্দেশে নিয়ে গেছেন স্বজনরা। বাকি চারজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন আহতরা হলেন- জাহিদ হাসান (১৮), নজরুল ইসলাম (৫০), ইকবাল হোসেন ভুইয়া (৫৫) ও জিসান (২২)।

আহত অন্যরা টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন- মো. ফিরোজ (৫০), মো. জহিরুল ইসলাম (৫২), অজ্ঞাত (৪০), অজ্ঞাত (৪০), আনিসুর রহমান, মো. বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯