মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জুমায় অংশ নিতে দলে দলে ইজতেমা ময়দানে মুসল্লিরা

জুমায় অংশ নিতে দলে দলে ইজতেমা ময়দানে মুসল্লিরা

অনুসন্ধান ডেস্ক:: টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।ছুটির দিনে বৃহৎ জামাতে অংশ ও জুমার নামাজে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ দলে দলে ইজতেমা ময়দানের দিকে ছুটছেন। কেউ বাস, কেউ মোটরসাইকেল আবার কেউ–বা পায়ে হেঁটে রাজধানী ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে যাচ্ছেন ইজতেমা মাঠের দিকে।

এদিকে গতকাল বৃহস্পতিবার কয়েকদফা বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ হলেও কেউ ময়দান ছেড়ে যাননি। বৃষ্টির মধ্যেও মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান অব্যাহত থাকে। বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় এসব বয়ান অনুবাদ করে শোনানো হচ্ছে। ইজতেমা মাঠের মুরব্বি ইঞ্জিনিয়ার আব্দুর নূর জাহান বলেন, তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।

ইজতেমা ময়দানে সব কাজ করা হচ্ছে পরামর্শের ভিত্তিতে। আল্লাহর অশেষ রহমতে সভাপতিহীন বিশ্ব ইজতেমার এত বড় আয়োজন প্রতিবছরই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। ময়দানে জেলাওয়ারি মুসল্লিদের অবস্থান, রান্নার স্থান, টয়লেট, অজু ও গোসলখানা সবই সুনির্দিষ্ট করা থাকে।

প্রথম পর্বের ইজতেমার মি‌ডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুস‌লিম জানান, শুক্রবার ফজর নামাজের পর বয়ান করেন- মাওলানা আহম্মেদ বাটলার, সকাল ১০টায় তা‌লিম করবেন মাওলানা জিয়াউল হক, জুমার নামাজ পড়াবেন মাওলানা যোবায়ের। জুমার নামাজের পর বয়ান করবেন জর্ডনের খ‌তিব ওমর, আছরের পর মাওলানা যোবায়ের ও মাগ‌রিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, বিশ্ব ইজতেমা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ছয় হাজার সদস্যের পাশাপাশি র‌্যাব, ঢাকা মেট্টোপলিটন পুলিশ এবং পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯