মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২ সিটি ভোট: ১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র প্রস্তুতের নির্দেশ

২ সিটি ভোট: ১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র প্রস্তুতের নির্দেশ

অনুসন্ধান ডেস্ক:: আসন্ন ময়মনসিংহ সিটি করপোরোশন (মসিক) ও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটকেন্দ্র আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতের জন্য নির্দেশনা দিল নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ জানুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯ মার্চ অনুষ্ঠেয় মসিকের সাধারণ নির্বাচন, কুসিকের মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর, বরিশাল সিটি করপোরেশনের আট নম্বর ও ২২ নম্বর সাধারণ আসনের কাউন্সিলরের শূন্য পদে উপনির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে ‌‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করে প্রস্তুতকৃত তালিকার দুই প্রস্থ হার্ড কপি (সফ্‌ট কপিসহ) সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বিশেষ দূত মারফত আগামী ১ ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন সাপোর্ট-১ শাখায় প্রেরণের জন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা /জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো। উপরিউক্ত সাধারণ/উপ-নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের তালিকা এ সময়ের মধ্যে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে এন্ট্রি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরো বলা হয়, ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে-যতদূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সেক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহারপূর্বক ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা যথাসম্ভব ভোটকেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করবেন এবং ভোটকেন্দ্র পরিবর্তন, নতুন ভোটকেন্দ্র স্থাপন ও অস্থায়ী ভোটকেন্দ্র এবং ভোটকক্ষ স্থাপনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়তার বিষয়ে প্রত্যয়ন দেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯