মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোহিঙ্গা সঙ্কটে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সঙ্কটে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: কাম্পালায় সদ্য সমাপ্ত জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও তৃতীয় দক্ষিণ সম্মেলনে অর্থনৈতিক কূটনীতি, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ।

এই সম্মেলনের সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মোট ১৭টি দ্বিপক্ষীয় বৈঠক করেন। সাইড লাইনের বৈঠকে জাতিসংঘের প্রতি রোহিঙ্গা সঙ্কট সমাধানে হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সঙ্কট ইস্যুতে ভারত ও মিয়ানমারের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গত ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এই সময়ে জাতিসংঘের মহাসচিব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীসহ দুইদিনে মোট ১৭টি দ্বিপক্ষীয় বৈঠক করেছি। প্রতিটি বৈঠকে সকলেই সফলতার সঙ্গে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সামিটের সাইডলাইনে যেসব দেশের সাথে বৈঠক হয়েছে, আমরা কয়েকটি বিষয় প্রাধান্য দিয়েছি। এর মধ্যে অর্থনৈতিক কূটনীতি, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা শরণার্থী ইস্যু অন্যতম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করেছি এবং তিনি যে রাফাহ সীমান্তে গিয়ে দাঁড়িয়ে যুদ্ধ নিরসনের আহবান জানিয়েছিলেন সে জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়েও আলাপ হয়েছে। এ সমস্যার সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছি।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও দুইদেশের মধ্যে বাণিজ্য কীভাবে বাড়ানো যায় এবং মাদক প্রতিরোধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারের প্রতি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আহ্বান করেছি। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। রোহিঙ্গা জনগোষ্ঠী আসার পর থেকে দু’দেশের মধ্যে বাণিজ্য অনেকটাই কমেছে। আমরা আবার দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। মিয়ানমার থেকে নানাভাবে মাদক আসে এবং সেখানে বিভিন্ন গ্রুপ নিজেরা বিবদমান থাকলেও একত্রে মাদক ব্যবসায় জড়িত সেটি তারা স্বীকার করেছেন এবং এর প্রতিকারের উদ্যোগ নিতে সম্মত হয়েছেন।

অতি সম্প্রতি দেখা গেছে যে মিয়ানমারের রাখাইন অঞ্চলের বেশিরভাগ দেশটির বিদ্রোহি দল আরাকান আর্মি দখল করে নিয়েছে। এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারের অন্য কোনো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কিনা? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না। বাংলাদেশ মিয়ানমারের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। এর বাইরে অন্য কারো সঙ্গে যোগাযোগ রাখবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারতকেও বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকগুলো নিয়ে মন্ত্রী আরো বলেন, উগান্ডায় কৃষির প্রচুর সম্ভাবনা রয়েছে। উগান্ডা দেশটি খুব সুন্দর। সেখানকার আবাহাওয়া দারুন। বাংলাদেশ উগান্ডা থেকে ২০ হাজার হেক্টর জমি লিজ নিয়ে কৃষিকাজ করতে চায়। দেশটিতে তুলা চাষ করা যায়। পাম ওয়েলও চাষ করা যায়। আমরা পরিকল্পনা করছি, শিগগিরই একটি বাণিজ্য প্রতিনিধি দল সেখানে পাঠাবো। বেলারুস, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। তারা প্রত্যেকে আগ্রহ দেখিয়েছে। সিঙ্গাপুর, বাহরাইন, সৌদি আরব, কাতারসহ যেসব দেশে আমরা জনশক্তি রপ্তানি করি সেখানে প্রতিবন্ধকতা বা সমস্যা সমাধানের জন্যও আলাপ হয়েছে এবং পাশাপাশি ফিলিস্তিন, নেপাল, বেনিন, বতসোয়ানার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অনুদান হিসেবে ৩১৫ মিলিয়ন ডলার এবং বৃহত্তর চট্টগ্রামের হোস্ট কমিনিটির উন্নয়নের জন্য ৩৮৫ মিলিয়ন ডলার সহজ ঋণ (সফট লোন) দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে এই মুহূর্তে ৫৬ প্রকল্পে বিশ্বব্যাংকের ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আছে এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম আরও বৃদ্ধির কথা বলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯