মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উত্তরায় মসজিদের ভেতর মুসল্লিদের ওপর অতর্কিত হামলা

উত্তরায় মসজিদের ভেতর মুসল্লিদের ওপর অতর্কিত হামলা

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর উত্তরায় মসজিদের ভেতর তাবলীগ-জামাতে আসা মুসল্লিদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ রাজলক্ষ্মী তাকওয়া মসজিদে এই ঘটনা ঘটে। এতে সোলেমান নামে এক মুসল্লি মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াতি কাজে মসজিদটিতে অবস্থান নেয় মাওলানা সাদ অনুসারীদের ২৫ জনের একটি জামাত। রাতে এশার নামাজের পর মসজিদের তিনতলায় জামাতটি মাশোয়ারায় অংশ নিলে তাদের ওপর অতর্কিত হামলা হয়। এ সময় মসজিদের ভেতর থেকে তাদের ব্যবহৃত জিনিসপত্র রাস্তায় ছুড়ে ফেলে দিতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সাদপন্থি এক মুসল্লির অভিযোগ— হঠাৎ ৩০-৪০ জনের একটি বাহিনী এসে আমাদের পিটিয়েছে। হামলার ইন্ধনদাতা হিসেবে মসজিদের খতিব মুফতি কেফায়েত উল্লাহ আযহারী বলে দাবি করেছেন মারধরের শিকার ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে মুফতি কেফায়েত উল্লাহ আযহারী জানান, আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলের স্টেজে আছি। যারা আমাকে ইন্ধনদাতা বলছে এটা ডাহা মিথ্যা কথা। এ বিষয়ে ডিএমপি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মসজিদটি জোবায়ের গ্রুপের ম্যানেজমেন্টে চলে।

ওখানে সাদ গ্রুপের তাবলিগ-জামাতের লোকজন আসছে।জোবায়েরপন্থি যারা আছে, তারা ওদেরকে (সাদপন্থি) থাকতে দেবে না। ডিসি বলেন, সাদ অনুসারীরা মসজিদে প্রবেশ করায় জিনিসপত্রসহ তাদের বের করে দেওয়া হয়েছে। আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯