মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৬ জন আক্রান্ত হয়েছেন। তবে কারও মৃত্যু হয়নি। সোমবার (১৫ জানুয়ারি) করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন রোববার যা ছিল ৫ দশমিক শূন্য ২ শতাংশ। এদিন স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের জানায়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের। আর দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৭২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪৬টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৭৯৯টি। এছাড়া দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখ। তিন বছর পর গত মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।