বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বন্ধুকে ‘আব্বা ডেকেও’ বাঁচতে পারলেন না যুবক

বন্ধুকে ‘আব্বা ডেকেও’ বাঁচতে পারলেন না যুবক

অনুসন্ধান ডেস্ক:: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাতভর নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বির অফিসে এ ঘটনা ঘটে। রাসেলকে নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার ভোরে রাসেলকে অচেতন অবস্থায় স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাসেলের গায়ে কোনো জামা নেই। রাসেলকে কয়েকজন যুবক টানা হেঁচড়া করছে। প্রচন্ড মারধরে গুরুতর আহত রাসেল তার বন্ধু রাব্বিকে বলছে, ‘আব্বা আব্বা, রাব্বি আব্বা, আমাকে বাঁচান।’

অপর ভিডিওতে দেখা যায়, অচেতন অবস্থায় রাসেলকে বসিয়ে রাখা হয়েছে । একজন তাকে গালাগালি করছে। আরও একটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে নিথর দেহ রাসেলের। নাক দিয়ে রক্ত ঝড়ছে। কেউ একজন সেটা মুছে দিচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, রাব্বির পক্ষে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করতো রাসেল। চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে রাব্বি তার বন্ধু রাসেলকে সন্দেহ করে। মঙ্গলবার রাতে তেলঘাট এলাকার পারভীন টাওয়ারের নিচতলায় রাব্বির অফিসে ডেকে আনা হয় রাসেলকে। এরপর সবাই মিলে মদ্যপান করেন তারা। তারপর রাব্বির নেতৃত্বে সারারাত রাসেলের ওপর শুরু হয় নির্যাতন।

স্থানীয়রা জানান, রাব্বির বাবা হাজী বাসের উদ্দিন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেনের ভাতিজা। বছরখানেক আগে বাবা ও চাচার প্রভাবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ নেন। পদ পাওয়ার পর বিশাল বাহিনী নিয়ে চলাফেরা শুরু করে রাব্বি। তার লোকজন স্থানীয় বিচার সালিস, দোকানদার ও রাস্তাঘাট থেকে চাঁদা আদায় করে থাকে।

রাব্বির অফিসে নিয়মিত বসানো হয় নেশার আসর। রাসেল তার বন্ধু রাব্বির পক্ষে চাঁদা আদায়ের কাজ করতো। স্থানীয়রা আরও জানান, নিহত রাসেল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের তোফাজ্জল হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানসহ পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বুধবার রাতে নিহত রাসেলের বাবা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় রাব্বিসহ ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯