বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী সরকার প্রধান থাকছেন শেখ হাসিনা

বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী সরকার প্রধান থাকছেন শেখ হাসিনা

অনুসন্ধান ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকেরও বেশি সংসদীয় আসনে জয়লাভ করার পর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী মহিলা সরকার প্রধান হিসেবে নিজের খেতাব ধরে রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিরোধী দল বিএনপি বর্জন করলেও নির্বাচন কমিশন জানিয়েছে, শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চলেছেন।

এই বছর দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ১৭ কোটি জনসংখ্যার আবাসস্থল এই বাংলাদেশে নির্বাচনে অনুষ্ঠিত হয়ে গেল। ভোটার উপস্থিতি কম হলেও ১২ কোটি ভোটারের মধ্যে ৪০ শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন।

যদিও গোপালগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন; শেখ হাসিনা ঢাকায় তার ভোট দিয়েছেন এবং ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের জন্য পঞ্চমবারের মত বিজয় চিহ্ন দেখাতে পেড়েছেন। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের দেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ– আমরা হয়তো ভোগৌলিক ভাবে ছোট হতে পারি কিন্তু আমাদের একটি বড় জনসংখ্যা রয়েছে। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি এবং উন্নত জীবনের অধিকারও প্রতিষ্ঠা করেছি। এটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি আমার দেশে গণতন্ত্র ধরে রাখতে চাই কারণ গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করে। রাজনৈতিক সমস্যা ছাড়াও বাংলাদেশে অর্থনৈতিক সংকট এখন ঘনীভূত। যার কারণে গত বছর আইএমএফ’র কাছ থেকে ৫ বিলিয়ন ডলার তহবিল সহায়তা নিয়েছে বাংলাদেশ। এই সহায়তার শর্ত হিসেবে ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে যা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে।

সূত্র: সিএনএন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯