বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৪, ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম: জাহাঙ্গীর

১৪, ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম: জাহাঙ্গীর

অনুসন্ধান ডেস্ক:: ‘এইবার বুইঝা-শুইনাই নামছি। বুইঝা-শুইনাই নামছি চোর ক্যামনে আটকাইতে হয়। ২০১৪ ও ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম। এইবার ক্যামনে আটকাইতে হয় হেইডা আমরা জানি। হ্যারা কী করতে চাইতেছে, সব জানি। এইডা দেখবেন, ৭ তারিখে প্রমাণ কইরা দিমু। ’ শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের নির্বাচনী সভায় এসব কথা বলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘এইডা জনগণের ভোট। দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সবারই এইহানে চোখ আছে। আমরা বইলা দেই, ভোট বাক্স কন, আর রেজাল্ট কন, এইহানে কোনো দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। আপনারা শুধু ভোট কেন্দ্রে যাইয়েন আর ভোটটা দিয়েন। রক্ষা ক্যামনে করতে হয়, হেইডা আমরা দেইহা দিমু। ’

জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেকেই বলে, ভোট দিব ট্রাকে, যাইবোগা হের মার্কায়। আমি আপনাগো বইলা যাই। ২০১৪ করেছি, ২০১৮ করছি, এটা ২০২৪ সাল। আমার মা জায়েদা খাতুন একজন নারী। কোনো পার্টি ছিল না, কোনো দল ছিল না, একটা বড় নেতা ছিল না। রাষ্ট্রের যন্ত্র সব ব্যবহার করছিল। একটা ভোটও চুরি করতে পারে নাই। এটা তো পুরুষ মানুষের ভোট। বাক্সের মধ্যে হাত দিব আর চুরি ছিনতাই করব, হেইডা পারব না। ’

জাহাঙ্গীর আলম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে গেছিল সবাই, তারা কইছে, এইবার একটু স্বতন্ত্রকে ঘুরাইয়া দেন। প্রধানমন্ত্রী কইছেন, ১৫ বছর আমি দেখছি। আমি ১৫ বছর দেখছি মানুষকে কী সার্ভিসটা দিছেন, এইবার সেই পরীক্ষাটা জনগণকে দিয়ে আসেন। পরে গেছে পার্টির সাধারণ সম্পাদকের কাছে। গিয়া কইছে স্বতন্ত্ররে আর জাহাঙ্গীররে একটু থামায়া দেন। হ্যা কইছে, আপনি যদি মন্ত্রী হইয়া স্বতন্ত্রকে ভয় পান, তাইলে নির্বাচনে দাঁড়াইলেন কেন। ’

সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের এসব কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯