শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের জেরে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। তিনি প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।
এর আগে নুরুল হক নুরের দেওয়া বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর আপত্তিকর বক্তব্য দেন।